১০:৫৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে ডিবির পৃথক অভিযানে হেরোইনসহ গ্রেপ্তার ২

  • Reporter Name
  • Update Time : ০৮:২০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ১ Time View

রংপুরে ডিবির পৃথক অভিযানে হেরোইনসহ গ্রেপ্তার ২

রংপুর প্রতিনিধিঃ
রংপুর মহানগরীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে হেরোইনসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের একজনের কাছ থেকে দুই গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। অপরজনকে হেরোইন সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) নগরীর পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নগরের পশ্চিম গনেশপুর এলাকার বাবু মিয়া ওরফে চিকা বাবু (৪২) এবং পার্বতীপুর এলাকার মফিজুল ইসলাম (৩১)।

ডিবি পুলিশ জানায়, প্রথম অভিযানে বাবু মিয়াকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে দুই গ্রাম নেশাজাতীয় মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করা হয়েছে। তিনি পশ্চিম গনেশপুরের বাসিন্দা।

অপর অভিযানে মফিজুল ইসলামকে হেরোইন সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়। তিনি নগরের পার্বতীপুর এলাকার বাসিন্দা।
রংপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্য উদ্ধার, মাদক কারবার ও মাদকসেবন প্রতিরোধ, অপরাধ নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
About Author Information

রংপুরে ডিবির পৃথক অভিযানে হেরোইনসহ গ্রেপ্তার ২

Update Time : ০৮:২০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬