১২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে যৌন হয়রানি প্রতিরোধে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে সভা

  • Reporter Name
  • Update Time : ১১:৩৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ১১ Time View

রংপুরে যৌন হয়রানি প্রতিরোধে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে সভা

নিজস্ব প্রতিবেদক রংপুরঃ
রংপুরে কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। ‘আন্তঃপ্রজন্মভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক নারী আন্দোলন শক্তিশালী করি’—স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ রংপুর জেলা শাখাসহ সংশ্লিষ্ট সংগঠনের উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ মহিলা পরিষদ রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রুমানা জামান।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক রোকসানা বেগম তন্ময়, সিডের নির্বাহী পরিচালক সারথী রানী সাহা, প্রকল্প সমন্বয়কারী মেহনাজ রহমান, ব্রাস্টের সমন্বয়কারী অ্যাডভোকেট মোনালিসা, বাংলাদেশ মহিলা পরিষদের যুগ্ম সম্পাদক সীমা মোসলেম ও জুয়েনা ফেরদৌসসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা বলেন, কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে নারীর জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হাইকোর্টের নির্দেশনা কার্যকরভাবে বাস্তবায়ন জরুরি।

উল্লেখ্য, ২০০৯ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে ১১ দফা নির্দেশনা জারি করেন। নির্দেশনা অনুযায়ী সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে নারী প্রধান করে পাঁচ সদস্যের অভিযোগ কমিটি গঠনের কথা বলা হয়েছে।

একই সঙ্গে সচেতনতা বৃদ্ধি, প্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে নীতিমালা প্রকাশ এবং অভিযোগের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সভায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে অভিযোগ কমিটি সক্রিয় রাখা এবং হাইকোর্টের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

Tag :
About Author Information

রংপুরে যৌন হয়রানি প্রতিরোধে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে সভা

Update Time : ১১:৩৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬