রংপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবী পালিত
রংপুর প্রতিনিধিঃ
যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রংপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হচ্ছে। এ উপলক্ষে নগরীতে জশনে জুলুস, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আজ সকালে গাউসিয়া কমিটি বাংলাদেশ রংপুর জেলা ও মহানগর শাখার উদ্যোগে নগরীতে জশনে জুলুস ও আনন্দ শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি টাউন হলের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রায় অংশ নেওয়া ব্যক্তিরা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন বহন করেন। এতে শত শত মানুষ অংশ নেন। এ ছাড়া দিবসটি উপলক্ষে দাওয়াতে ইসলামীসহ বিভিন্ন সংগঠন র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
কর্মসূচিতে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণের আহ্বান জানান। তাঁর আদর্শ ধারণ করে সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ সমাজ গঠনের ওপর গুরুত্ব দেন তাঁরা।
১২ রবিউল আউয়াল উপলক্ষে এসব কর্মসূচির মধ্য দিয়ে রংপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হচ্ছে।
Reporter Name 









