১২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে চুরি করতে গিয়ে কিশোরীকে শ্বাসরোধের চেষ্টা, যুবক গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৭:২৮:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • ১০ Time View

রংপুরে চুরি করতে গিয়ে কিশোরীকে শ্বাসরোধের চেষ্টা, যুবক গ্রেপ্তার

রংপুর প্রতিনিধি:
রংপুর নগরীর পূর্ব শালবন শিক্ষাঙ্গন এলাকায় চুরি করতে গিয়ে এক কিশোরীকে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় মোহাম্মদ আশিক (২২) নামের ওই যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার (২৪ আগস্ট) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। আশিক তাঁতিপাড়া এলাকার বাসিন্দা হলেও বর্তমানে পূর্ব শালবন এলাকায় ভাড়া থাকেন।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, গভীর রাতে ভেন্টিলেটর দিয়ে একটি ঘরে ঢুকে কাপড় রাখার বড় ঝুড়ির ভেতরে লুকিয়ে ছিলেন আশিক। পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়লে তিনি বের হন। এ সময় এক কিশোরী বিষয়টি টের পেয়ে জেগে উঠলে আশিক তার গলায় ওড়না পেঁচিয়ে সজোরে টান দেন।

মুসলিম উদ্দিন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমান বলেন, ফজরের নামাজে যাওয়ার সময় তিনি চোর ধরা পড়ার বিষয়টি দেখতে পান। কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ওই যুবককে আটক করেন। পরে স্থানীয় বাসিন্দারা তাকে মারধর করে পুলিশে সোপর্দ করেন।

রংপুর মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, চুরি করতে ঘরে ঢোকার পর কিশোরী তাকে দেখে ফেলায় তাকে শ্বাসরোধের চেষ্টা করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আশিক বর্তমানে পুলিশি পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন।

সম্প্রতি নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যার পর নগরীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর মধ্যেই বসতঘরে ঢুকে কিশোরীকে হত্যার চেষ্টার ঘটনায় স্থানীয়দের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে।

Tag :
About Author Information

রংপুরে চুরি করতে গিয়ে কিশোরীকে শ্বাসরোধের চেষ্টা, যুবক গ্রেপ্তার

Update Time : ০৭:২৮:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬