১১:৫৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে চার খুনঃ ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় হত্যার দাবি পুলিশের

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৩:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ১২ Time View

রংপুরে চার খুনঃ ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় হত্যার দাবি পুলিশের

নিজস্ব প্রতিবেদক রংপুরঃ
রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের তিন সদস্যকে হত্যার ঘটনায় নতুন তথ্য জানিয়েছে পুলিশ। বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় তাঁদের হত্যা করা হয়েছে বলে জানিয়েছে রংপুর মহানগর পুলিশ (আরএমপি)।

বুধবার দুপুরে রংপুর মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ এ তথ্য জানান।

পুলিশের ভাষ্য, এ ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির সঙ্গে পুলিশের তদন্তে পাওয়া তথ্যের মিল রয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে তাঁদের সংশ্লিষ্টতার বিষয়ে প্রাথমিকভাবে গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ পাওয়া গেছে।

পুলিশ কমিশনার বলেন, তদন্তের স্বার্থে মামলার সব তথ্য এখনই প্রকাশ করা সম্ভব নয়। তবে বিভিন্ন তথ্য-উপাত্ত, প্রযুক্তিগত বিশ্লেষণ ও সাক্ষ্যপ্রমাণ যাচাই করে ঘটনার রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা চলছে। ইতিমধ্যে গুরুত্বপূর্ণ কিছু আলামত উদ্ধার করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদনের বরাত দিয়ে পুলিশ জানায়, চারজনকেই শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে কোনো ধর্ষণের আলামত পাওয়া যায়নি।

পুলিশের দাবি, হত্যাকাণ্ডের পর সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস শ্মশানে বিদ্যুৎ দাসের কাছে গিয়ে হত্যার কথা জানায় এবং পানি চায়। তদন্তে পাওয়া এসব তথ্য যাচাই করা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।

গত শনিবার রাতে রংপুর নগরের মাছুয়াপাড়ায় নিজ বাড়ি থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী ও ছেলে আয়ুশ চক্রবর্তীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

চারজনের মরদেহ উদ্ধারের পর ঘটনাটি নিয়ে নগরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। শুরু থেকেই মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে আরএমপি। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাঁদেরও শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

Tag :
About Author Information

রংপুরে চার খুনঃ ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় হত্যার দাবি পুলিশের

Update Time : ০৫:৩৩:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬