১২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে ট্রাক-অটোরিকশা- মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রকৌশলী নিহত

  • Reporter Name
  • Update Time : ০৯:৫০:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ৪ Time View

রংপুরে ট্রাক-অটোরিকশা- মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রকৌশলী নিহত

রংপুর প্রতিনিধি
রংপুর নগরের সিও বাজার এলাকায় ট্রাক, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দেলোয়ার হোসেন (৪৫) নামে এক প্রকৌশলী নিহত হয়েছেন।

আজ সোমবার (৩১ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করেছে পুলিশ। এ সময় ট্রাকের চালক মতিউর রহমানকে আটক করা হয়।
নিহত দেলোয়ার হোসেন সদর উপজেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সিও বাজার এলাকায় ট্রাক, অটোরিকশা ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলে থাকা দেলোয়ার হোসেন গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করে এবং চালক মতিউর রহমানকে আটক করে। তিনি ঝিনাইদহের দুতচোড় এলাকার জালাল উদ্দিন শেখের ছেলে।

রংপুর ধাপ পুলিশ ফাঁড়ির মজিবুর রহমান বলেন, ঘটনার সময় মতিউর রহমান ট্রাকটি চালাচ্ছিলেন। এ ঘটনায় ট্রাক চালককে আটক করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

Tag :
About Author Information

রংপুরে ট্রাক-অটোরিকশা- মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রকৌশলী নিহত

Update Time : ০৯:৫০:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬