রংপুরে ৩৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক রংপুরঃ
রংপুর নগরের পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল সোমবার (৩১ আগস্ট) এসব অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, প্রথম অভিযানে নগরের কোতয়ালি থানার ২৩ নম্বর ওয়ার্ডের জুম্মাপাড়া সুইপার কলোনি এলাকায় ইউসেফ স্কুলের সামনে থেকে ১০ পিস ইয়াবাসহ মো. রাব্বী ওরফে আল আমিন (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মো. জয়নাল মিয়ার ছেলে।
অন্যদিকে একই থানার ২২ নম্বর ওয়ার্ডের কামারপাড়া বাসস্ট্যান্ডের পেছনে রাজা মিয়ার ‘ছ’ মিলের সামনে অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবাসহ মো. রুবেল মিয়া (২৫) নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়। তিনি নিউ আদর্শপাড়ার বাসিন্দা এবং মৃত আলতাফ হোসেনের ছেলে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পৃথক দুটি অভিযান পরিচালনা করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মাদক ও অপরাধ দমনে নগরীর বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
Reporter Name 








