১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরের বিশিষ্ট শিক্ষাবিদ মাহফুজুর রহমান সাদীর মৃত্যুতে শোকের ছায়া

  • Reporter Name
  • Update Time : ১০:২৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ৬৩ Time View

রংপুরের বিশিষ্ট শিক্ষাবিদ মাহফুজুর রহমান সাদীর মৃত্যুতে শোকের ছায়া

নিজস্ব প্রতিবেদক, রংপুর
রংপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ধাপ সাতগাড়া বায়তুল মুকাররম মডেল কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ (ভাইস প্রিন্সিপাল) মরহুম মাওলানা মো. মাহফুজুর রহমান সাদীর মৃত্যুতে শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন ছাত্রদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁকে একজন দক্ষ শিক্ষাবিদ, কঠোর শৃঙ্খলাবোধসম্পন্ন প্রশাসক এবং দ্বীনি ব্যক্তিত্ব হিসেবে স্মরণ করছেন তাঁর সহকর্মী ও শিক্ষার্থীরা।

প্রতিষ্ঠান-সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ মাওলানা আ.ন.ম. হাদীউজ্জামান ও উপাধ্যক্ষ মাহফুজুর রহমান সাদীর নেতৃত্বে ধাপ সাতগাড়া বায়তুল মুকাররম মডেল কামিল মাদ্রাসা জাতীয় পর্যায়ে সুনাম অর্জন করে। তাঁদের সময়েই প্রতিষ্ঠানটি মেধা, অবকাঠামো ও পরীক্ষার ফলাফলের ভিত্তিতে দেশের অন্যতম শীর্ষ মাদ্রাসা হিসেবে পরিচিতি লাভ করে।

মাদ্রাসার সাবেক শিক্ষার্থী মো. হাফিজুল ইসলাম হাফিজ বলেন, ১৯৯৪ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত তিনি মাহফুজুর রহমান সাদীর সরাসরি সান্নিধ্যে শিক্ষা গ্রহণ করেছেন। তাঁর ভাষ্য, সাদী হুজুর ছিলেন অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ ও দায়িত্বশীল শিক্ষক। শিক্ষার্থীদের লেখাপড়ার অগ্রগতি, নৈতিক শিক্ষা ও চরিত্র গঠনের বিষয়ে তিনি সবসময় সচেতন থাকতেন।

সাবেক শিক্ষার্থীদের স্মৃতিচারণে উঠে আসে, মাওলানা মাহফুজুর রহমান সাদী শিক্ষার্থীদের প্রতি কঠোর হলেও ছিলেন স্নেহশীল অভিভাবকের মতো। নিয়মিত খোঁজখবর নেওয়া, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দেওয়া এবং শৃঙ্খলা রক্ষায় আপসহীন অবস্থান নেওয়ার কারণে তিনি শিক্ষার্থীদের কাছে বিশেষভাবে সম্মানিত ছিলেন।

তাঁর মৃত্যুতে ধাপ সাতগাড়া বায়তুল মুকাররম মডেল কামিল মাদ্রাসা পরিবারের সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা বলেন, তাঁর অবদান ও আদর্শ আগামী প্রজন্মের শিক্ষার্থীদের পথ দেখাবে।

মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তাঁর পরিবার, সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা মহান আল্লাহর কাছে দোয়া করেছেন।

Tag :
About Author Information

রংপুরের বিশিষ্ট শিক্ষাবিদ মাহফুজুর রহমান সাদীর মৃত্যুতে শোকের ছায়া

Update Time : ১০:২৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬