১২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মিঠাপুকুরে টিনের ঘর মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঠমিস্ত্রীর মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ১২:৫১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • ৪৭ Time View

টিনের ঘর মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঠমিস্ত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, মিঠাপুকুর
রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ এলাকায় টিনের ঘর মেরামতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সবুজ মিয়া-৩২ নামে এক কাঠমিস্ত্রীর মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৯ জুন) সকালে বৈরাগীগঞ্জ এলাকায় একটি টিনের ঘর মেরামতের কাজ করছিলেন সবুজ। কাজ করার একপর্যায়ে তিনি বিদ্যুতের তারের সংস্পর্শে এলে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তাঁর মৃত্যু হয়।
নিহত সবুজের বাড়ি মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের সিংগীকুড়া (কোনাপাড়া) গ্রামে। তিনি পেশায় কাঠমিস্ত্রী ছিলেন বলে জানা যায়।

ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও প্রতিবেশীরা জানান, পরিবারের উপার্জনক্ষম সদস্য ছিলেন সবুজ। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

এ বিষয়ে স্থানীয়রা বিদ্যুতের লাইনের কাছাকাছি ঝুঁকিপূর্ণ কাজ করার সময় অধিক সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।

Tag :
About Author Information

মিঠাপুকুরে টিনের ঘর মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঠমিস্ত্রীর মৃত্যু

Update Time : ১২:৫১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬