১২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা থেকে চুরি হওয়া গাড়ি রংপুরে উদ্ধার, গ্রেপ্তার ১

  • Reporter Name
  • Update Time : ০১:৩০:২০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • ৪০ Time View

ঢাকা থেকে চুরি হওয়া গাড়ি রংপুরে উদ্ধার, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মিরপুরের শাহআলী এলাকা থেকে চুরি হওয়া একটি টয়োটা প্রাইভেটকার রংপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জলিল মিয়া (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ জুন বিকেল তিনটার দিকে শাহআলী থানার ব্লক-জি এলাকার সুরমা ভবনের নিচতলার গ্যারেজ থেকে মো. রুহুল আমিন সবুজের মালিকানাধীন একটি টয়োটা প্রাইভেটকার চুরি হয়। গাড়িটির আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা।
ঘটনার পর ভুক্তভোগী শাহআলী থানায় একটি মামলা করেন। মামলার তদন্তে পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় চোরদের শনাক্তের চেষ্টা চালায়।
তদন্তের একপর্যায়ে শুক্রবার সকাল ১০টা ৫০ মিনিটের দিকে রংপুর মেট্রোপলিটন এলাকার কোতোয়ালি থানাধীন এলাকা থেকে গাড়িটি উদ্ধার করা হয়। একই সময় জলিল মিয়াকে গ্রেপ্তার করে শাহআলী থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
শাহআলী থানা পুলিশ বলছে, চোরাই যানবাহন উদ্ধারে তাদের অভিযান ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

Tag :
About Author Information

ঢাকা থেকে চুরি হওয়া গাড়ি রংপুরে উদ্ধার, গ্রেপ্তার ১

Update Time : ০১:৩০:২০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬