১২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৫% লভ্যাংশ দাবিতে রংপুরে মানববন্ধন গ্রামীণফোনের

  • Reporter Name
  • Update Time : ১০:৩৫:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • ১৬ Time View

৫% লভ্যাংশ দাবিতে রংপুরে মানববন্ধন
গ্রামীণফোনের
নিজস্ব প্রতিবেদক, রংপুর
গ্রামীণফোনের মুনাফার ৫ শতাংশ লভ্যাংশ গ্রাহকদের মধ্যে বণ্টনের দাবিতে রংপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন একদল গ্রাহক ও নাগরিক। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দীর্ঘদিন ধরে উত্থাপিত এ দাবির দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
আজ সোমবার (২৩ জুন) দুপুরে নগরের বাংলাদেশ ব্যাংক মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার প্রদর্শন করেন। ব্যানারে ‘ন্যায্য প্রাপ্য’, ‘এক দফা এক দাবি’ এবং ‘গ্রামীণফোন মুনাফার ৫% লভ্যাংশ অবিলম্বে প্রদান করতে হবে’—এ ধরনের দাবিসংবলিত বক্তব্য তুলে ধরা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গ্রাহকদের অবদানে প্রতিষ্ঠানটি দীর্ঘ সময় ধরে ব্যবসা পরিচালনা করে বিপুল মুনাফা অর্জন করেছে। তাই গ্রাহকদের স্বার্থ বিবেচনায় নিয়ে মুনাফার একটি অংশ তাদের মধ্যে বণ্টনের উদ্যোগ নেওয়া উচিত। তারা দাবি করেন, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধান বের করা প্রয়োজন।
বক্তারা আরও বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে গ্রামীণফোনের মুনাফার ৫ শতাংশ লভ্যাংশ আদায়ের দাবি জানিয়ে আসছেন তারা। গ্রাহকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানান তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে। কর্মসূচি শেষে দাবিসংবলিত স্মারকলিপি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দেওয়ার কথাও জানান

Tag :
About Author Information

৫% লভ্যাংশ দাবিতে রংপুরে মানববন্ধন গ্রামীণফোনের

Update Time : ১০:৩৫:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬