১২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমের সম্পর্কের প্রলোভন, কিশোরী অপহরণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০১:৩২:২০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ৭ Time View

প্রেমের সম্পর্কের প্রলোভন, কিশোরী অপহরণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রংপুর
রংপুর নগরীর হারাগাছ এলাকায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে অপহরণের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অপহৃত কিশোরীকেও উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ২১ জুন সন্ধ্যায় হারাগাছ থানার সাহেবপাড়া তেলিটারী এলাকায় কিশোরীকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজনের সহায়তায় মো. হযরত আলী (২৮) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি গঙ্গাচড়া উপজেলার জয়দেব দোলাপাড়া গ্রামের বাসিন্দা এবং পেশায় শিক্ষক।

হারাগাছ থানা পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি নিজের পরিচয় গোপন করে কিশোরীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। পরে তাকে প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় কিশোরীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। মামলার পর পুলিশ তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) জানিয়েছে, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
About Author Information

প্রেমের সম্পর্কের প্রলোভন, কিশোরী অপহরণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

Update Time : ০১:৩২:২০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬