১২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে ১৫০ ইয়াবা ও হেরোইনসহ কথিত শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৮:২৭:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • ৯ Time View

রংপুরে ১৫০ ইয়াবা ও হেরোইনসহ কথিত শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রংপুর
রংপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১৫০টি ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম হেরোইনসহ মাসুদুর রহমান টিটু ওরফে টিটু (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, তিনি নগরীর অন্যতম ইয়াবা সরবরাহকারী।

সোমবার (২৯ জুন) রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আগের দিন রোববার রাত সাড়ে ১১টার দিকে নগরীর মুন্সিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। অভিযান পরিচালনা করেন মহানগর গোয়েন্দা বিভাগের এসআই প্রণয় কৃষ্ণ মণ্ডলের নেতৃত্বাধীন একটি দল।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় টিটুর কাছ থেকে ১৫০টি ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের ভাষ্য, টিটুর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১২টির বেশি মাদক-সংক্রান্ত মামলা রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে একাধিক গ্রেপ্তারি পরোয়ানাও বিচারাধীন রয়েছে।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে টিটু দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ও হেরোইন সংগ্রহ করে রংপুর মহানগরের বিভিন্ন এলাকায় সরবরাহ করার কথা জানিয়েছেন। পূর্বে গ্রেপ্তার হওয়া কয়েকজন খুচরা মাদক ব্যবসায়ীর জিজ্ঞাসাবাদেও তাঁর নাম উঠে আসে। পরে দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।

Tag :
About Author Information

রংপুরে ১৫০ ইয়াবা ও হেরোইনসহ কথিত শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার

Update Time : ০৮:২৭:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬