রংপুরের তাজহাট থানার পৃথক অভিযানে দুজন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, রংপুর
রংপুর মহানগরের তাজহাট থানা পুলিশ পৃথক অভিযানে একটি মামলার এজাহারভুক্ত এক আসামি এবং মাদক সেবনের অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনারের সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত অভিযানে তাজহাট থানাধীন দক্ষিণ শেখপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি নিয়মিত মামলার এজাহারভুক্ত আসামি মো. খোকা মিয়া (২২)কে গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে, একই থানার বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে এরশাদনগর নতুন বস্তি ব্রিজ এলাকা থেকে মাদক সেবনের অভিযোগে মো. হোসেন মিয়া (২৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে মহানগরজুড়ে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
Reporter Name 









