১২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে পৃথক অভিযানে তিনজন গ্রেপ্তার, মাদক উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৩:০৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ১৩ Time View
  1. রংপুরে পৃথক অভিযানে তিনজন গ্রেপ্তার, মাদক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, রংপুর
রংপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দুই অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে পাঁচ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য ইএসকাফ’ (ESkuf) ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) পক্ষ থেকে জানানো হয়, পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের সার্বিক দিকনির্দেশনায় ডিবি পুলিশ এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, প্রথম অভিযানে হারাগাছ থানার কাচনা তকেয়ারপাড় ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্যসহ ইলিয়াছ আলী (৪২) ও এরশাদ আলী (৩২) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, কোতোয়ালি থানার নিউ জুম্মাপাড়া সুইপার কলোনি এলাকায় দ্বিতীয় অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ জহির হোসেন (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরপিএমপি জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

রংপুরে পৃথক অভিযানে তিনজন গ্রেপ্তার, মাদক উদ্ধার

Update Time : ০৩:০৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬