১১:৫৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে রোটারি ইন্টারন্যাশনালের নতুন বর্ষের যাত্রা শুরু, বর্ণাঢ্য র‍্যালি

  • Reporter Name
  • Update Time : ০৫:১৬:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ১২ Time View

রংপুরে রোটারি ইন্টারন্যাশনালের নতুন বর্ষের যাত্রা শুরু, বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক, রংপুর
নতুন রোটারি বর্ষ ২০২৬–২৭ উপলক্ষে রংপুরে বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে রোটারি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ (রিপসা টিম ডি-৬৪, রংপুর জোন)।

বুধবার (১ জুলাই) সকালে নগরীতে এ র‍্যালির আয়োজন করা হয়।
র‍্যালিতে রোটারি ক্লাব অব রংপুর, রোটারি ক্লাব অব রংপুর সেন্ট্রাল, রোটারি ক্লাব অব রংপুর সিনার্জি, রোটারি ক্লাব অব লালমনিরহাট, রোটারি ক্লাব অব সৈয়দপুর এবং রোটারি ক্লাব অব দিনাজপুরের সদস্যরা অংশ নেন। ব্যানার, ক্যাপ ও সংগঠনের প্রতীক বহন করে অংশগ্রহণকারীরা নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

আয়োজকেরা জানান, নতুন রোটারি বর্ষে সমাজসেবা, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ এবং মানবিক কর্মকাণ্ড আরও বিস্তৃত করার লক্ষ্য নিয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। একই সঙ্গে রোটারির সেবামূলক কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বাড়ানোও ছিল র‍্যালির অন্যতম উদ্দেশ্য।

র‍্যালিতে বিভিন্ন রোটারি ক্লাবের সভাপতি, কর্মকর্তা, সদস্য ও স্বেচ্ছাসেবকেরা উপস্থিত ছিলেন। কর্মসূচিটি নগরীর টাউন হল চত্ত্বর থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে
প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

Tag :
About Author Information

রংপুরে রোটারি ইন্টারন্যাশনালের নতুন বর্ষের যাত্রা শুরু, বর্ণাঢ্য র‍্যালি

Update Time : ০৫:১৬:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬