১২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে পৃথক মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০১:৫৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ৯ Time View

রংপুরে পৃথক মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রংপুর
রংপুর মহানগরের বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। এ সময় পাঁচটি ইয়াবা ট্যাবলেট ও দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার আরপিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের সার্বিক নির্দেশনায় মহানগরজুড়ে পরিচালিত বিশেষ অভিযানে গোয়েন্দা বিভাগ (ডিবি), হাজীরহাট থানা ও হারাগাছ থানা পুলিশ এসব অভিযান চালায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা বিভাগের সদস্যরা কোতোয়ালি থানার পিটিআই স্কুল মাঠ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা সেবনের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেন।

এদিকে হাজীরহাট থানা পুলিশ তিনটি পৃথক অভিযান চালিয়ে পাঁচটি ইয়াবা ট্যাবলেট ও দুই পুরিয়া গাঁজা উদ্ধার করে। এসব অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে একজনের কাছ থেকে ইয়াবা এবং দুজনের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে। অপর একজনকে জনশৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপ ও সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে আটক করা হয়।

অন্যদিকে হারাগাছ থানার চওড়াহাট ধনীপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়।

আরপিএমপি জানিয়েছে, মহানগর এলাকায় মাদক, সন্ত্রাস, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

রংপুরে পৃথক মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেপ্তার

Update Time : ০১:৫৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬