১২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে সমাজসেবা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা

  • Reporter Name
  • Update Time : ০৭:৫০:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ১৪ Time View

রংপুরে সমাজসেবা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা

রংপুর প্রতিনিধি
সমাজসেবা অধিদপ্তরের রংপুর বিভাগের কর্মকর্তাদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই)দুপুরে রংপুর জেলা সমাজসেবা কার্যালয়ের সভাকক্ষে এ সভার আয়োজন করে বিভাগীয় সমাজসেবা কার্যালয়।

সভায় প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি। সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উননবী ডন, রংপুর উপজেলা প্রশাসক সাইফুল ইসলাম, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু এবং জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

এ সময় শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি বলেন, রংপুর জেলা তথা বিভাগে আগামী ৮,থেকে ১২ সপ্তাহের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে বলে আশ্বস্ত করেন।

সভায় সমাজসেবা অধিদপ্তরের চলমান কার্যক্রম, সেবার মানোন্নয়ন, উপকারভোগীদের কাছে সরকারি সেবা আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়া এবং মাঠপর্যায়ের বিভিন্ন চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা হয়। কর্মকর্তারা তাঁদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন এবং সেবার মান আরও উন্নত করতে বিভিন্ন সুপারিশ করেন।

Tag :
About Author Information

রংপুরে সমাজসেবা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা

Update Time : ০৭:৫০:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬