১২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : ০৮:৩২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • ১০ Time View

রংপুরে সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন

রংপুর প্রতিনিধি:
রংপুর মহানগরের ২২ নম্বর ওয়ার্ডের বাবু খাঁ ধনীর মোড় থেকে বাবু খাঁ জামে মসজিদ পর্যন্ত সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।

রোববার (৫ জুলাই) সকালে রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন আনুষ্ঠানিকভাবে এ উন্নয়নকাজের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের দাবি ছিল স্থানীয়দের। পাকাকরণ কাজ শেষ হলে এলাকার মানুষের যাতায়াত সহজ হবে, বর্ষা মৌসুমে দুর্ভোগ কমবে এবং স্থানীয় যোগাযোগব্যবস্থার উন্নতি ঘটবে।

সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন বলেন,নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে প্রয়োজনীয় তদারকি করা হবে, যাতে এলাকার মানুষ দ্রুত উন্নয়নকাজের সুফল পান।

Tag :
About Author Information

রংপুরে সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন

Update Time : ০৮:৩২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬