১২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ফল উৎসব

  • Reporter Name
  • Update Time : ০৩:১৫:১৩ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • ২৫ Time View

সাংবাদিকদের মাঝে পুষ্টি সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে রংপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ফল উৎসব।রোববার বিকেলে নগরীর রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন সাংবাদিক, ক্রীড়া সংগঠক, সমাজসেবী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক আনোয়ারা ইসলাম রানী।রংপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহফুজ আলম প্রিন্সের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ মাসুদ রানা, ক্রীড়া ব্যক্তিত্ব মিসকিনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।প্রধান অতিথির বক্তব্যে আনোয়ারা ইসলাম রানী বলেন, সমাজের সকল মানুষের প্রতি সম্মান ও সহমর্মিতার চর্চা যেমন জরুরি, তেমনি স্বাস্থ্যকর জীবন গঠনে ফলমূল খাওয়ার অভ্যাসও সমান গুরুত্বপূর্ণ। তিনি প্রতিদিনের খাদ্যতালিকায় মৌসুমি ফল রাখার আহ্বান জানান।জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ মাসুদ রানা বলেন, খেলাধুলার পাশাপাশি সুষম খাদ্যাভ্যাস মানুষের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মকে সুস্থ রাখতে ফলমূল গ্রহণে উৎসাহিত করতে হবে।অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, ফল উৎসবের মাধ্যমে পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং পারস্পরিক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করাই এ আয়োজনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তারা।পরে অতিথি, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে দেশীয় ও মৌসুমি নানা ধরনের ফল পরিবেশন করা হয়। প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ ফল উৎসব অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে. স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এমন আয়োজনকে ইতিবাচক হিসেবে দেখছেন অংশগ্রহণকারীরা।

Tag :
About Author Information

রংপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ফল উৎসব

Update Time : ০৩:১৫:১৩ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬