১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পীরগঞ্জে পুলিশের চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ২

  • Reporter Name
  • Update Time : ০৩:৪১:২১ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ৯ Time View

পীরগঞ্জে পুলিশের চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, রংপুরঃ
রংপুরের পীরগঞ্জে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে ৩ লাখ টাকা নেওয়ার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, এএসআই পদে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে অভিযুক্তরা এক চাকরিপ্রার্থীর কাছ থেকে ৩ লাখ টাকা নেন। পরে প্রতিশ্রুতি অনুযায়ী চাকরি না হওয়ায় ভুক্তভোগী প্রতারণার অভিযোগ করেন।
অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে পীরগঞ্জ থানা পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে কেউ অর্থ দাবি করলে তা বিশ্বাস না করে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। একই সঙ্গে ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

Tag :
About Author Information

পীরগঞ্জে পুলিশের চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ২

Update Time : ০৩:৪১:২১ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬