১২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর বিভাগে ভারী বৃষ্টিপাত, সর্বোচ্চ ১২২ মিলিমিটার রেকর্ড ঠাকুরগাঁওয়ে

  • Reporter Name
  • Update Time : ০১:০৪:১১ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ১২ Time View

রংপুর বিভাগে ভারী বৃষ্টিপাত, সর্বোচ্চ ১২২ মিলিমিটার রেকর্ড ঠাকুরগাঁওয়ে

নিজস্ব প্রতিনিধি রংপুরঃ

রংপুর, ৮ জুলাই : রংপুর বিভাগজুড়ে গত ২৪ ঘণ্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় বিভাগের কয়েকটি জেলায় উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টিপাত হওয়ায় নিম্নাঞ্চলে জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে।

রংপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান জানান, মঙ্গলবার (৮ জুলাই) রাত ৯টা পর্যন্ত বিভাগের বিভিন্ন আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়। এর মধ্যে সর্বোচ্চ ১২২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে ঠাকুরগাঁওয়ে। এছাড়া রাজাহাটে ১১২ মিলিমিটার, দিনাজপুরে ১০৬ দশমিক ৭ মিলিমিটার, নীলফামারীতে ৬১ দশমিক ২ মিলিমিটার, তেঁতুলিয়ায় ৫৪ মিলিমিটার,গাইবান্ধা ২৩,০ রংপুরে ৫৩ দশমিক ৮ মিলিমিটার এবং সৈয়দপুরে ৫৩ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে লালমনিরহাটে ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হলেও গাইবান্ধার তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী কয়েকদিন রংপুর বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। একইসঙ্গে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

Tag :
About Author Information

রংপুর বিভাগে ভারী বৃষ্টিপাত, সর্বোচ্চ ১২২ মিলিমিটার রেকর্ড ঠাকুরগাঁওয়ে

Update Time : ০১:০৪:১১ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬