১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে রংপুরে মশাল মিছিল

  • Reporter Name
  • Update Time : ০৩:৫৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ৯ Time View

সাভারে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে রংপুরে মশাল মিছিল

রংপুর প্রতিনিধি
ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে এনসিপির জেলা ও মহানগর শাখা।

বুধবার রাতে নগরের প্রধান সড়কে এ কর্মসূচি পালন করেন দলটির নেতা-কর্মীরা। মিছিলে তাঁরা হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।

মিছিলকারীদের হাতে মশাল ও বিভিন্ন স্লোগান লেখা ব্যানার দেখা যায়। এ সময় তাঁরা বলেন, রাজনৈতিক কর্মসূচিতে হামলা ও সহিংসতার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
এনসিপির রংপুর জেলা ও মহানগর শাখার নেতারা জানান, সাভারের ঘটনার প্রতিবাদে তাঁরা শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালন করেছেন। একই সঙ্গে ভবিষ্যতে রাজনৈতিক সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তাঁরা।

Tag :
About Author Information

সাভারে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে রংপুরে মশাল মিছিল

Update Time : ০৩:৫৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬