১১:৫৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে জাহাজ কোম্পানি মোড়-মাহিগঞ্জ সড়ক সংস্কার কাজের উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : ০১:৪০:০৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ১০ Time View

রংপুরে জাহাজ কোম্পানি মোড়-মাহিগঞ্জ সড়ক সংস্কার কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, রংপুর
দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাতে রংপুর নগরীর জাহাজ কোম্পানি মোড় থেকে মাহিগঞ্জ সাতমাথা পর্যন্ত ৩ দশমিক ৮ কিলোমিটার সড়কের পুনর্নির্মাণ ও উন্নয়নকাজ শুরু হয়েছে।

রোববার (১২ জুলাই) দুপুরে মাহিগঞ্জ সাতমাথা মোড়ের পুলিশ বক্সসংলগ্ন এলাকায় এ উন্নয়নকাজের উদ্বোধন করেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন।

উদ্বোধন শেষে মাহফুজ উন নবী ডন বলেন, দীর্ঘদিন ধরে এ সড়কটি মানুষের দুর্ভোগের কারণ হয়ে ছিল। উন্নয়নকাজ শেষ হলে নগরবাসীর ভোগান্তি অনেকটাই কমে আসবে। আগামী ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য রয়েছে।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ২০ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পে ৩ হাজার ৬৮০ মিটার কার্পেটিং সড়ক, ১১০ মিটার আরসিসি সড়ক, ৬০০ মিটার আরসিসি ড্রেন, ড্রেনের ওপর টাইলসযুক্ত ফুটপাত, ২ হাজার ৫০০ মিটার রোড ডিভাইডার, ৮০০ মিটার রোড সেপারেটর, ১৩০টি লাইটপোল এবং ২৬০টি স্মার্ট এলইডি স্ট্রিট লাইট স্থাপন করা হবে।

দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছিল। কামাল কাছনা, দখিগঞ্জ শ্মশান, তিনমাথা ও মাহিগঞ্জ রেলগেট এলাকায় যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। রংপুরের বিভিন্ন উপজেলা ছাড়াও লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা থেকে আসা মানুষ চিকিৎসা, শিক্ষা ও ব্যবসায়িক কাজে নিয়মিত এ সড়ক ব্যবহার করেন।

সড়কটি সংস্কারের দাবিতে স্থানীয় বাসিন্দারা বিভিন্ন সময় নানা কর্মসূচি পালন করেন। ভাঙা সড়কে ধানের চারা রোপণ, গায়েবানা জানাজা ও প্রতীকী প্রতিবাদসহ বিভিন্ন আন্দোলনের পর উন্নয়নকাজ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী।

সিটি করপোরেশনের প্রশাসক আরও বলেন, রংপুর সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডের প্রায় ১০ লাখ মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করতে কাজ চলছে। জনগণের যৌক্তিক দাবিগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

Tag :
About Author Information

রংপুরে জাহাজ কোম্পানি মোড়-মাহিগঞ্জ সড়ক সংস্কার কাজের উদ্বোধন

Update Time : ০১:৪০:০৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬