১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে এরশাদের কবর জিয়ারত করলেন জিএম কাদের

  • Reporter Name
  • Update Time : ০২:১৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ১৩ Time View

রংপুরে এরশাদের কবর জিয়ারত করলেন জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক, রংপুর
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

রোববার (১২ জুলাই) দুপুরে রংপুর নগরীর দর্শনা এলাকার পল্লী নিবাসের লিচুবাগান সমাধিস্থলে গিয়ে তিনি কবর জিয়ারত করেন। এ সময় এরশাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন। তাঁর সঙ্গে জাতীয় পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

কবর জিয়ারত শেষে দলীয় নেতারা বলেন, স্বাধীনতার পর দেশের পুনর্গঠন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, যোগাযোগব্যবস্থা, স্থানীয় সরকার, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে এরশাদের অবদান রয়েছে।

তাঁরা বলেন, রাজধানীকেন্দ্রিক উন্নয়নের পরিবর্তে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে উন্নয়ন কার্যক্রম বিস্তৃত করার উদ্যোগ ছিল তাঁর শাসনামলের অন্যতম বৈশিষ্ট্য।

আগামী ১৪ জুলাই হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী। দিবসটি উপলক্ষে রংপুরে জাতীয় পার্টি দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

Tag :
About Author Information

রংপুরে এরশাদের কবর জিয়ারত করলেন জিএম কাদের

Update Time : ০২:১৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬