রংপুরে জুলাই শহিদ দিবস ও গণঅভ্যুত্থান দিবস পালনের প্রস্তুতি সভা
রংপুর প্রতিনিধি
“জুলাই শহিদ দিবস ২০২৬” ও “জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬” যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের লক্ষ্যে রংপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুলাই) রংপুর জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন।
সভায় দিবস দুটির কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা, সমন্বয় এবং সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, শহিদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আগামী ১৬ জুলাই “জুলাই শহিদ দিবস ২০২৬” এবং ৫ আগস্ট “জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬” যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
Reporter Name 









