১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে ভারী বৃষ্টি, কাউনিয়ায় ২৪ ঘণ্টায় ১১১ মিলিমিটার রেকর্ড

  • Reporter Name
  • Update Time : ০১:০৪:৫২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ৯ Time View

রংপুরে ভারী বৃষ্টি, কাউনিয়ায় ২৪ ঘণ্টায় ১১১ মিলিমিটার রেকর্ড

রংপুর প্রতিনিধি
রংপুর অঞ্চলে টানা বর্ষণে বিভিন্ন এলাকায় উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় রংপুরের কাউনিয়া আবহাওয়া পর্যবেক্ষণ স্টেশনে সর্বোচ্চ ১১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সকাল পর্যন্ত পাওয়া তথ্যে জানা যায়, নীলফামারীর ডালিয়া স্টেশনে ৬২ মিলিমিটার এবং রংপুর স্টেশনে ৬১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

এদিকে উজান ও স্থানীয় ভারী বৃষ্টির কারণে তিস্তা অববাহিকার নিম্নাঞ্চলে নদ-নদীর পানি বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি নজরদারিতে রেখেছে পানি উন্নয়ন বোর্ড। নদীর পানির গতিপ্রকৃতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েকদিন রংপুর বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এ অবস্থায় নদী তীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Tag :
About Author Information

রংপুরে ভারী বৃষ্টি, কাউনিয়ায় ২৪ ঘণ্টায় ১১১ মিলিমিটার রেকর্ড

Update Time : ০১:০৪:৫২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬