রংপুর জেলা পুলিশের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
রংপুর প্রতিনিধি
রংপুর জেলা পুলিশের জুন-২০২৬ মাসের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১২টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক। তিনি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্কেল অফিসার, বিভিন্ন ইউনিটের ইনচার্জ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ও নিবিড়ভাবে কাজ করার নির্দেশনা দেন।
সভায় জুন মাসে কৃতিত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের প্রশংসা করে পুলিশ সুপার ভবিষ্যতে আরও ভালো কাজের মাধ্যমে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করার আহ্বান জানান।
এ সময় জুন মাসের বিভিন্ন ক্যাটাগরিতে সেরা থানা, কর্মকর্তা ও সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) সনজয় কুমার সরকারসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এছাড়া বিভিন্ন ইউনিটের ইনচার্জরাও সভায় অংশ নেন।
Reporter Name 









