রংপুরে ডিবির অভিযানে চোরাই তামার তার সহ ট্রাক জব্দ, আটক ১
রংপুর প্রতিনিধি
রংপুর নগরীর তাজহাট এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই তামার তারসহ একটি ট্রাক জব্দ করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল তাজহাট এলাকায় অভিযান চালায়। এ সময় চোরাই বিপুল পরিমাণ তামার তার বোঝাই একটি ট্রাক জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে মোহাম্মদ উকিল মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি নগরীর পাটবাড়ি আলমনগর এলাকার বাসিন্দা। তাঁর বাবা হেলাল মিয়া।
আরপিএমপি ডিবি সূত্র জানায়, আটক ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা বিপুল পরিমাণ তামার তার ও জব্দ করা ট্রাকের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তারা।
Reporter Name 









