১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের প্রত্যাশা পূরণ না হলে জুলাই আন্দোলন নতুন রূপ নিতে পারে’ রংপুরে জিএম কাদের

  • Reporter Name
  • Update Time : ০২:৫২:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ৯ Time View

জনগণের প্রত্যাশা পূরণ না হলে জুলাই আন্দোলন নতুন রূপ নিতে পারে’ রংপুরে জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক, রংপুর
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানকে সমাপ্ত অধ্যায় হিসেবে দেখার সুযোগ নেই। জনগণের প্রত্যাশা পূরণ না হলে আন্দোলন নতুন রূপ নিতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার সকালে রংপুর নগরীর দর্শনা এলাকার পল্লী নিবাসে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জি এম কাদের এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, জুলাইয়ের আন্দোলনের মাধ্যমে মানুষ একটি জবাবদিহিমূলক সরকার, আইনের শাসন এবং বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশা করেছিল। কিন্তু সেই প্রত্যাশার পূর্ণ বাস্তবায়ন এখনো হয়নি। তাঁর দাবি, সাধারণ মানুষ এখনো নিরাপত্তাহীনতায় ভুগছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি প্রয়োজন।
তিনি বলেন, চাঁদাবাজি, দখলদারিত্ব, সন্ত্রাস ও সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং জনগণের আস্থা ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

অর্থনীতি প্রসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, দেশের অর্থনীতি ক্রমেই ঋণনির্ভর হয়ে পড়ছে। শুধু ঋণের ওপর নির্ভর করে টেকসই উন্নয়ন সম্ভব নয়। বাস্তবভিত্তিক অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণের পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

বিচারব্যবস্থা সম্পর্কে জি এম কাদের বলেন, বিচার অবশ্যই আইনের ভিত্তিতে এবং ন্যায়বিচারের মাধ্যমে হতে হবে। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বা প্রতিহিংসামূলক বিচার জনগণের কাছে গ্রহণযোগ্য হতে পারে না।
স্মরণসভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর মহানগর সভাপতি মো. মোস্তাফিজার রহমান মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের মহাসচিব ব্যারিস্টার শমিম হায়দার পাটোয়ারী। অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Tag :
About Author Information

জনগণের প্রত্যাশা পূরণ না হলে জুলাই আন্দোলন নতুন রূপ নিতে পারে’ রংপুরে জিএম কাদের

Update Time : ০২:৫২:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬