১২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নকল ব্যান্ডরোলে সিগারেট, রংপুরে একজন গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৯:১৫:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ১০ Time View

নকল ব্যান্ডরোলে সিগারেট, রংপুরে একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রংপুর
রংপুর নগরীতে নকল ব্যান্ডরোল (রাজস্ব স্ট্যাম্প) ব্যবহার করে সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগে বিপুল পরিমাণ সিগারেট জব্দ করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরের কোতোয়ালি থানার সিটি করপোরেশন বাজার এলাকায় মেসার্স সুবাহ স্টোরের সামনে অভিযান চালানো হয়। এসআই (নিরস্ত্র) আসাদুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে নকল ব্যান্ডরোলযুক্ত বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি মো. সেলিম উদ্দিন (৩৬)। তাঁর বাড়ি রংপুর সদর উপজেলার খুরশা বলরামপুর এলাকায়। বর্তমানে তিনি মহানগরের হারাগাছ থানার জুম্মাটারি এলাকায় বসবাস করছিলেন।

পুলিশের ভাষ্য, জব্দ করা আলামতের মধ্যে রয়েছে স্টার ব্র্যান্ডের ১০০ প্যাকেট, ব্যানসন অ্যান্ড হেজেস ব্র্যান্ডের ২০ প্যাকেট, লাকি স্ট্রাইক ব্র্যান্ডের ২০ প্যাকেট এবং ডার্বি ব্র্যান্ডের ২০ প্যাকেট সিগারেট। এসব সিগারেটে নকল ব্যান্ডরোল ব্যবহার করা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে, যা সরকারি রাজস্ব ফাঁকির উদ্দেশ্যে বাজারজাত করার চেষ্টা করা হচ্ছিল।

আরপিএমপি জানায়, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সরকারি রাজস্ব সুরক্ষা এবং নকল পণ্য প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Tag :
About Author Information

নকল ব্যান্ডরোলে সিগারেট, রংপুরে একজন গ্রেপ্তার

Update Time : ০৯:১৫:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬