প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে রংপুরের পশ্চিম বাবুখাঁ এলাকায় বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, রংপুরঃ
রংপুর নগরের পশ্চিম বাবুখাঁ এলাকায় প্রিপেইড বিদ্যুৎ মিটার স্থাপনের উদ্যোগ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা। রংপুর মহানগর নাগরিক কমিটির উদ্যোগে শনিবার এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিলটি পশ্চিম বাবুখাঁ এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, প্রিপেইড মিটার চালু হলে সাধারণ গ্রাহকদের অতিরিক্ত আর্থিক চাপের মুখে পড়তে হয়। তাই ওই এলাকায় প্রিপেইড মিটার স্থাপনের উদ্যোগ বাতিলের দাবি জানান তাঁরা।
নাগরিক কমিটির আহবায়ক অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ বলেন, প্রিপেইড মিটার চালু হলে সাধারণ গ্রাহকরা অতিরিক্ত আর্থিক চাপের মুখে পড়বে। কোনো ভাবেই প্রিপেইড মিটার চালু করা অথবা জোর পূর্বক স্থাপনের চেষ্টা করা হলে তা কঠোর ভাবে প্রতিহত করা হবে। এবং বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি।
কর্মসূচিতে রংপুর মহানগর নাগরিক কমিটির নেতারা এবং পশ্চিম বাবুখাঁ এলাকার স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
Reporter Name 









