১২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরের কাউনিয়ায় ১,১৪৫ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ১০:৪৩:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ১৩ Time View

রংপুরের কাউনিয়ায় ১,১৪৫ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রংপুর
রংপুরের কাউনিয়া উপজেলায় অভিযান চালিয়ে ১ হাজার ১৪৫ পিস ইয়াবাসহ মো. জসিম উদ্দিন (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি স্মার্টফোনও জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাঁর এক সহযোগীকে পলাতক আসামি করে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হারাগাছ ইউনিয়নের চর নাজিরদহ একতা বাজার আবাসন প্রকল্প এলাকায় এ অভিযান চালানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি সেমিপাকা বাড়িতে অভিযান চালিয়ে জসিম উদ্দিনের বহন করা ব্যাগ তল্লাশি করা হয়। সেখান থেকে ছয়টি পলিপ্যাকেটে রাখা মোট ১ হাজার ১৪৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার মোট ওজন ১১৪ দশমিক ৫ গ্রাম।
অভিযানে মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুটি সিমসহ একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

জব্দ করা ইয়াবা ও মোবাইল ফোনের আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৩ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে অধিদপ্তর।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি লক্ষ্মীপুর জেলা থেকে ইয়াবা এনে হারাগাছ এলাকায় সরবরাহ করার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাঁর তথ্যের ভিত্তিতে পলাতক সহযোগীর সম্পৃক্ততার বিষয়েও তদন্ত চলছে।
গ্রেপ্তার জসিম উদ্দিন লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাসিন্দা।

তাঁর বিরুদ্ধে এবং পলাতক সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮–এর সংশ্লিষ্ট ধারায় কাউনিয়া থানায় মামলা দায়েরের কার্যক্রম চলছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর।

Tag :
About Author Information

রংপুরের কাউনিয়ায় ১,১৪৫ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

Update Time : ১০:৪৩:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬