১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে চাকরি স্থায়ীকরণের দাবিতে বিএটির ফিল্ড টেকনিশিয়ান ও কর্মচারীদের বিক্ষোভ

  • Reporter Name
  • Update Time : ১০:১১:১২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ১০ Time View

রংপুরে বহুজাতিক তামাক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি)-তে কর্মরত ফিল্ড টেকনিশিয়ান (এফটি) ও অফিস কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সংগ্রামী এফটি ঐক্য জোট এবং অফিস কর্মচারীরা।

মঙ্গলবার সকালে রংপুর সদর উপজেলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএটির রংপুর কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান কর্মসূচিতে মিলিত হয়। এ সময় আন্দোলনকারীরা চাকরি স্থায়ীকরণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ফিল্ড টেকনিশিয়ান ও অফিস কর্মচারীরা তৃতীয় পক্ষ বা আউটসোর্সিং প্রতিষ্ঠানের মাধ্যমে বিএটির বিভিন্ন কার্যক্রমে দায়িত্ব পালন করে আসছেন। বছরের পর বছর কাজ করেও তারা স্থায়ী কর্মচারীর মর্যাদা থেকে বঞ্চিত রয়েছেন। একই ধরনের দায়িত্ব পালন করলেও স্থায়ী কর্মীদের মতো সুযোগ-সুবিধা পাচ্ছেন না বলে অভিযোগ করেন তারা।

বক্তারা আরও বলেন, বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী দীর্ঘদিন ধরে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের সুযোগ রয়েছে। এ বিষয়ে একাধিকবার কোম্পানি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা এবং লিখিত আবেদন করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বরং কোম্পানির পক্ষ থেকে লোকসানের অজুহাত দেখিয়ে বিষয়টি এড়িয়ে যাওয়া হচ্ছে বলে দাবি করেন আন্দোলনকারীরা।

আন্দোলনকারীদের মতে, চাকরির অনিশ্চয়তার কারণে শুধু কর্মীরাই নন, তাদের পরিবারের সদস্যরাও চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতার মধ্যে জীবনযাপন করছেন। স্থায়ী চাকরির নিশ্চয়তা না থাকায় ভবিষ্যৎ পরিকল্পনা, সন্তানদের শিক্ষা এবং পারিবারিক ব্যয় নির্বাহেও নানা সংকটের মুখোমুখি হতে হচ্ছে।

সমাবেশে বক্তারা বলেন, প্রতিষ্ঠানের উন্নয়ন ও উৎপাদন কার্যক্রমে ফিল্ড টেকনিশিয়ান ও অফিস কর্মচারীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাই তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা, দক্ষতা ও শ্রমের যথাযথ মূল্যায়ন করে অবিলম্বে চাকরি স্থায়ী করতে হবে। অন্যথায় দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন তারা।

কর্মসূচিতে সংগ্রামী এফটি ঐক্য জোটের নেতৃবৃন্দ, অফিস কর্মচারীসহ বিভিন্ন পর্যায়ের কর্মীরা অংশ নেন। তারা দ্রুত দাবি মেনে নিয়ে কর্মীদের চাকরি স্থায়ীকরণের জন্য কোম্পানি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

Tag :
About Author Information

রংপুরে চাকরি স্থায়ীকরণের দাবিতে বিএটির ফিল্ড টেকনিশিয়ান ও কর্মচারীদের বিক্ষোভ

Update Time : ১০:১১:১২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬