১২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর কোতোয়ালি পুলিশের অভিযানে মাদক, সাইবার ও চুরি মামলাসহ গ্রেপ্তার ৬

  • Reporter Name
  • Update Time : ০৭:২৪:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ৯ Time View

রংপুর কোতোয়ালি পুলিশের অভিযানে মাদক, সাইবার ও চুরি মামলাসহ গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক, রংপুর
রংপুর মহানগরীতে পৃথক অভিযান চালিয়ে মাদক, সাইবার অপরাধ, চুরি ও বিভিন্ন মামলার আসামিসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কোতোয়ালি থানা।

আজ শুক্রবার (২৪, জুলাই)আরপিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, বিশেষ অভিযানে একটি এনজিআর (নন-এফআইআর) পরোয়ানাভুক্ত মামলার এক আসামি, দুটি নিয়মিত মামলার এজাহারভুক্ত এক আসামি, একটি চুরি মামলার এজাহারভুক্ত এক আসামি, সাইবার নিরাপত্তা আইনের একটি মামলার এক আসামি এবং একটি চুরি মামলার তদন্তে সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া অভিযানে পাঁচটি ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।
আরপিএমপি জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের নির্দেশনায় মহানগরজুড়ে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, অপরাধ দমন, সাইবার অপরাধ নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। নিরাপদ নগরী গড়ে তুলতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আরপিএমপি।

Tag :
About Author Information

রংপুর কোতোয়ালি পুলিশের অভিযানে মাদক, সাইবার ও চুরি মামলাসহ গ্রেপ্তার ৬

Update Time : ০৭:২৪:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬