১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গঙ্গাচড়ায় ৩৫ বোতল এস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ১০:২৯:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ৯ Time View

গঙ্গাচড়ায় ৩৫ বোতল এস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রংপুর
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় অভিযান চালিয়ে ৩৫ বোতল মাদকদ্রব্য এস্কাফসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের নির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস)–এর তত্ত্বাবধানে শনিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে গঙ্গাচড়া মডেল থানার লক্ষ্মীটারি ইউনিয়নের পূর্ব ইচলী এলাকায় অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে কাকিনা-রংপুর সড়কে একটি মোটরসাইকেলে ঝুলিয়ে রাখা বাজারের ব্যাগ থেকে ৩৫ বোতল এস্কাফ উদ্ধার করা হয়। এ সময় মো. মিন্টু হোসেন (২৭) নামে এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তিনি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত পালানোর চেষ্টা করলে ঘটনাস্থলেই তাকে আটক করা হয়। পরে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করে তাকে গঙ্গাচড়া মডেল থানায় নেওয়া হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় গঙ্গাচড়া মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

Tag :
About Author Information

গঙ্গাচড়ায় ৩৫ বোতল এস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Update Time : ১০:২৯:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬