তাজহাটে পৃথক অভিযানে গাঁজাসহ একজন, মামলার দুই আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, রংপুর
রংপুর মহানগরের তাজহাট থানায় পৃথক দুটি অভিযানে এক কেজি গাঁজাসহ এক মাদক কারবারি এবং একটি মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৬,জুলাই) রংপুর মেট্রোপলিটন
তাজহাট থানা পুলিশ (আরপিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযানে তাজহাট থানার ৩১ নম্বর ওয়ার্ডের শেখপাড়া আফতাবিয়া সুন্নি দাখিল মাদ্রাসা-সংলগ্ন দর্শনা থেকে পানবাড়ী পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় মধ্য ঘাঘটপাড়া এলাকার বাসিন্দা মো. আরিফুল ইসলামকে (৩৬) গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।
এ ছাড়া তাজহাট থানার একটি মামলার এজাহারভুক্ত দুই আসামি মো. রিমন আহাম্মেদ (২১) ও মো. কাওছার রহমান সিয়ামকে (২১) পৃথক অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি দণ্ডবিধির একাধিক ধারায় দায়ের করা হয়েছে।
আরপিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরাধ দমন, মাদক নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে মহানগরজুড়ে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
Reporter Name 









