১১:৫৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর মেডিকেলে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৬:২২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ১২ Time View

রংপুর মেডিকেলে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, রংপুরঃ
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি আসাদুল হাবিব দুলু এমপি। এ সময় আরো উপস্থিত ছিলেন রংপুর সদর (০৩) আসনের এমপি মাহাবুবুর রহমান (বেলাল), রংপুর উন্নয়নের চেয়ারম্যান
শামসুজ্জামান সামু ও রমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান।

সভায় হাসপাতালের চিকিৎসাসেবার মান বৃদ্ধি, রোগীদের ভোগান্তি কমানো, প্রয়োজনীয় জনবল, আধুনিক চিকিৎসা সরঞ্জাম, পরিচ্ছন্নতা, ওষুধ সরবরাহ এবং হাসপাতালের সামগ্রিক ব্যবস্থাপনা আরও কার্যকর করার বিষয়ে আলোচনা হয়।

এ সময় কমিটির সদস্যরা হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন এবং দ্রুত সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করেন। সভাপতি আসাদুল হাবিব দুলু সংশ্লিষ্ট কর্মকর্তাদের রোগীবান্ধব সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

সভায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, বিভিন্ন বিভাগের প্রধান, সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তা এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

রংপুর মেডিকেলে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

Update Time : ০৬:২২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬