১২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পরিবেশ ও শব্দদূষণ রোধে রংপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৮:৫৫:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ১০ Time View

পরিবেশ ও শব্দদূষণ রোধে রংপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, রংপুরঃ
পরিবেশ দূষণ ও শব্দদূষণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সড়ক পরিবেশে শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে রংপুরে মোটরসাইকেল মেকানিক্যাল ওয়ার্কশপ মালিকদের নিয়ে মতবিনিময় ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১, জুলাই) আজ দুপুরের দিকে রংপুর মোটরসাইকেল মেকানিক্যাল ওয়ার্কশপ মালিক সমিতির আয়োজিত এ সভায় রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের নির্দেশনায় পরিচালিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন আরপিএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মারুফ আহমেদ। তিনি বলেন, পরিবেশ ও শব্দদূষণ নিয়ন্ত্রণে আইন মেনে চলার পাশাপাশি অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার ও উচ্চ শব্দ সৃষ্টি থেকে বিরত থাকতে হবে। মোটরসাইকেলের সাইলেন্সারসহ অন্যান্য যন্ত্রাংশ মানসম্মত রাখা এবং পরিবেশবান্ধব সেবা নিশ্চিত করতে ওয়ার্কশপ মালিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, শব্দদূষণ রোধ এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যবসায়ী ও সেবাদাতাদের সচেতন অংশগ্রহণ জরুরি।

সভায় সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা পরিবেশ দূষণ ও শব্দদূষণ প্রতিরোধে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ, শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং নিরাপদ ও বাসযোগ্য রংপুর গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

Tag :
About Author Information

পরিবেশ ও শব্দদূষণ রোধে রংপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Update Time : ০৮:৫৫:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬