১২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এএসআই নিয়োগ পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থীসহ দালাল চক্রের চার সদস্য গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০১:১১:১৭ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ১৩ Time View

এএসআই নিয়োগ পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থীসহ দালাল চক্রের চার সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রংপুর
বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষায় জাল প্রবেশপত্র ব্যবহার করে ভুয়া পরীক্ষার্থী বসানোর চেষ্টার অভিযোগে একটি দালাল চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে রংপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

জেলা পুলিশ জানায়, শুক্রবার (৩১ জুলাই) বিকেলে রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ পরীক্ষা চলাকালে ফেস ডিটেকশন পয়েন্টে এক পরীক্ষার্থীর আচরণ সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। পরে যাচাই-বাছাইয়ে তার প্রবেশপত্রটি জাল বলে নিশ্চিত হওয়া যায়। এ ঘটনায় প্রক্সি পরীক্ষার্থী হিসেবে উপস্থিত থাকা আরও একজনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, ১৭ লাখ টাকার বিনিময়ে পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিল একটি চক্র। এর অংশ হিসেবে চাকরিপ্রার্থীর পরিবারের কাছ থেকে আড়াই লাখ টাকা অগ্রিম নেওয়া হয়। পরে হোয়াটসঅ্যাপে জাল প্রবেশপত্র পাঠিয়ে পরীক্ষায় অংশ নিতে বলা হয়।

এই তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ রংপুর নগরের জাহাজ কোম্পানি মোড় এলাকা থেকে চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করে। তার ব্যবহৃত মোবাইল ফোনে অর্থ লেনদেন, জাল প্রবেশপত্র তৈরি এবং প্রতারণা–সংক্রান্ত বিভিন্ন তথ্য পাওয়া গেছে বলে পুলিশের দাবি।

পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে আসছিলেন। তারা বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয় ব্যবহার করে চাকরিপ্রার্থীদের বিশ্বাস অর্জনের চেষ্টা করতেন। তদন্তে চক্রের আরও কয়েকজন সদস্যের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। পরে আরেক সদস্যকে ঢাকায় অভিযান চালিয়ে আরপিএমপির কোতোয়ালি থানার সহায়তায় গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে জাল প্রবেশপত্র, অর্থ লেনদেনের স্ক্রিনশট এবং প্রতারণায় ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে।

এ ঘটনায় কোতোয়ালি থানায় Public Examinations (Offences) (Amendment) Act, ২০২৬ এবং দণ্ডবিধির প্রতারণা, এর ৩/১৩ ধারা তৎসহ পেনাল কোড ৪০৬/৪২০/ ৪০৯/৪৬৮/৪৭১/৪৭৪/১০৯/১৭০/৩৪ ধারায় মামলা রুজু করা হয়েছে।

রংপুর জেলা পুলিশ জানিয়েছে, নিয়োগ পরীক্ষাকে স্বচ্ছ ও জালিয়াতিমুক্ত রাখতে এ ধরনের প্রতারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

এএসআই নিয়োগ পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থীসহ দালাল চক্রের চার সদস্য গ্রেপ্তার

Update Time : ০১:১১:১৭ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬