১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা ও গাঁজা

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৪:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ৮ Time View

রংপুরে বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা ও গাঁজা

নিজস্ব প্রতিবেদক, রংপুরঃ
রংপুর মহানগরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদক, চুরি ও বিভিন্ন অপরাধের অভিযোগে ১৯ জনকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। অভিযানে ইয়াবা, গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) আরপিএমপির গণমাধ্যম শাখা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের সার্বিক নির্দেশনায় গত ২৪ ঘণ্টায় মহানগরের বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

পরশুরাম থানা এলাকায় ছয়টি ইয়াবা ট্যাবলেট ও পাঁচটি ফয়েল পেপারসহ একজনকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা বিভাগের পৃথক অভিযানে ৩০টি ইয়াবা ট্যাবলেটসহ একজন, গাঁজা সেবনের অভিযোগে একজন এবং পথরোধ, মারধর, ভয়ভীতি প্রদর্শন ও চাঁদাবাজির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়।

তাজহাট থানার অভিযানে সর্বোচ্চ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে গাঁজা ও চোলাই মদ সেবনের অভিযোগে কয়েকজন, মোটরসাইকেল চুরি মামলার দুই আসামি, একটি নিয়মিত মামলার আসামি, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একজন এবং নন-এফআইআর প্রসিকিউশনের একজন রয়েছেন।

এ ছাড়া হাজীরহাট থানার অভিযানে এক পুড়িয়া গাঁজাসহ একজন এবং কোতোয়ালি থানার পৃথক অভিযানে চুরি মামলার এক আসামি, ৪৫ গ্রাম গাঁজাসহ একজন, নন-এফআইআর প্রসিকিউশনের একজন ও একটি সিআর ওয়ারেন্টভুক্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরপিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরাধ দমন, মাদকমুক্ত সমাজ গঠন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

রংপুরে বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা ও গাঁজা

Update Time : ০৫:৩৪:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬