রংপুরে বিশেষ অভিযানে ১১ জন গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা ও হেরোইন
নিজস্ব প্রতিবেদক, রংপুরঃ
রংপুর মহানগর এলাকায় ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ১১ জনকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। গ্রেপ্তাকৃত আসামিদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামিরাও রয়েছেন।
শুক্রবার (৭আগষ্ট) আরপিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের সার্বিক দিকনির্দেশনা ও নিবিড় তত্ত্বাবধানে মহানগরের বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ১৪টি ইয়াবা ট্যাবলেট ও ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ছাড়া মাদক সেবনের অভিযোগেও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরপিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে। মহানগর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।
Reporter Name 









