১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে ৩২ লাখ টাকার নকল ব্যান্ডরোল উদ্ধার, গ্রেপ্তার ১

  • Reporter Name
  • Update Time : ১২:৩২:১৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • ১০ Time View

রংপুরে ৩২ লাখ টাকার নকল ব্যান্ডরোল উদ্ধার, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, রংপুরঃ
রংপুর মহানগরের হারাগাছ থানায় অভিযান চালিয়ে ৩২ লাখ ৬১ হাজার ৬০ টাকা মূল্যের নকল ব্যান্ডরোল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. হামিদুল হক (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ সোমবার (১০ আগস্ট) দুপুরের দিকে হারাগাছ থানার চান্দকুটি সৎবাজার এলাকার আঠারোদোন গ্রামে হামিদুল হকের বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব নকল ব্যান্ডরোল উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হামিদুল হক ওই এলাকার মৃত জমশেদ আলীর ছেলে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে মোট ৩ লাখ ৬৬ হাজারটি নকল ব্যান্ডরোল উদ্ধার করা হয়েছে। প্রতিটি ব্যান্ডরোলের ভ্যাট ও ট্যাক্সসহ মূল্য ৮ টাকা ৯১ পয়সা হিসেবে উদ্ধার করা ব্যান্ডরোলের মোট মূল্য ৩২ লাখ ৬১ হাজার ৬০ টাকা।

পুলিশের প্রাথমিক ধারণা, এসব নকল ব্যান্ডরোল ব্যবহার করে বিড়ি তৈরি ও বাজারজাতের মাধ্যমে সরকারকে প্রাপ্য রাজস্ব থেকে বঞ্চিত করার চেষ্টা করা হচ্ছিল।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের দিকনির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। সরকারি রাজস্ব সুরক্ষা, নকল ও অবৈধ পণ্য প্রতিরোধ এবং অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আরপিএমপি।

Tag :
About Author Information

রংপুরে ৩২ লাখ টাকার নকল ব্যান্ডরোল উদ্ধার, গ্রেপ্তার ১

Update Time : ১২:৩২:১৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬