১২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর সীমান্তে গাঁজা ও কারেন্ট জাল উদ্ধার, ভারতীয় ৬ গরু আটক

  • Reporter Name
  • Update Time : ০৬:৪১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ৯ Time View

রংপুর সীমান্তে গাঁজা ও কারেন্ট জাল উদ্ধার, ভারতীয় ৬ গরু আটক

রংপুর প্রতিনিধিঃ
রংপুরের সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১০০ গ্রাম ভারতীয় গাঁজা ও ৪০ ফুট কারেন্ট জাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ভারত থেকে পাচার করে আনা ছয়টি গরুও আটক করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর গোমনাতী বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে উত্তর গোমনাতী এলাকায় অভিযান চালায়। সীমান্ত পিলার ৭৮৯/৯-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযানটি পরিচালনা করা হয়।

বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ভারত থেকে আনা গাঁজা ও কারেন্ট জাল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ১০০ গ্রাম ভারতীয় গাঁজা ও ৪০ ফুট কারেন্ট জাল উদ্ধার করা হয়।

অন্যদিকে, শুক্রবার (২১ আগস্ট) ভোর আনুমানিক ৪টার দিকে পানবাড়ি বিওপির একটি টহল দল জানতে পারে, কয়েকজন চোরাকারবারি ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে। পরে বিজিবি সদস্যরা সীমান্ত পিলার ডিএএমপি ৪/৯-এস থেকে প্রায় ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে স্বাধীন বাংলা চত্বর এলাকায় অবস্থান নেন।

কিছুক্ষণ পর কয়েকজন ব্যক্তি ভারত থেকে ছয়টি গরু নিয়ে সেখানে পৌঁছালে বিজিবি সদস্যরা তাঁদের চ্যালেঞ্জ করেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গরুগুলো ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ছয়টি ভারতীয় গরু আটক করে পানবাড়ি বিওপিতে নেওয়া হয়।

বিজিবি জানিয়েছে, আটক ছয়টি ভারতীয় গরুর আনুমানিক মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা। উদ্ধার ও আটক করা মালামালের মোট সিজার মূল্যও প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা।
সীমান্তে চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।

Tag :
About Author Information

রংপুর সীমান্তে গাঁজা ও কারেন্ট জাল উদ্ধার, ভারতীয় ৬ গরু আটক

Update Time : ০৬:৪১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬