১২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৪:৪৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ১১ Time View

রংপুরে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রংপুর প্রতিনিধিঃ
রংপুরে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

শুক্রবার(২১ আগস্ট) ভোর রাতে নগরীর কোতয়ালী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

প্রথম অভিযানে রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে নগরীর ২০ নম্বর ওয়ার্ডের গুড়াতিপাড়া এলাকার কবরস্থানের দ্বিতীয় গেটের সামনে থেকে ১০টি ইয়াবা ট্যাবলেটসহ মো. মামুন আনাম (৩৭) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়া এলাকার বাসিন্দা।

অন্যদিকে একই সময়ে ২৭ নম্বর ওয়ার্ডের লালবাগ এলাকার ঢাকা বিসমিল্লাহ বিরিয়ানি হাউজের সামনে অভিযান চালিয়ে ৬ গ্রাম হেরোইনসহ মো. মিঠু মিয়া (৪৫) নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। তিনি লালবাগ কেডিসি এলাকার বাসিন্দা।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আরপিএমপি।

Tag :
About Author Information

রংপুরে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

Update Time : ০৪:৪৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬