১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে অনলাইন জুয়ার টাকা লেনদেন, দুই মোবাইলসহ গ্রেপ্তার ১

  • Reporter Name
  • Update Time : ০৩:১৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • ১০ Time View

রংপুরে অনলাইন জুয়ার টাকা লেনদেন, দুই মোবাইলসহ গ্রেপ্তার ১

রংপুর প্রতিনিধিঃ
রংপুরে অনলাইন বেটিং সাইটে জুয়ার টাকা লেনদেনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার(২২আগষ্ট) গত রাত দুইটার দিকে নগরের জাহাজ কোম্পানি মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. রাজিব কুমার অধিকারী (৩৮)। তিনি রংপুর নগরের ২৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কামাল কাছনা এলাকার বাসিন্দা।

রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) সূত্রে জানা গেছে, নগরের কোতয়ালি থানার ২৪ নম্বর ওয়ার্ডের জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথাগামী জিএল রোডের জাহাজ কোম্পানি শপিং কমপ্লেক্সের সামনে অভিযান চালায় ডিবি।

এ সময় মোবাইল ফোনে SMS Monitor ও বিকাশের একটি এজেন্ট সিম ব্যবহার করে অনলাইন বেটিং সাইটে জুয়ার টাকা ক্যাশ-ইন ও ক্যাশ-আউট করার সময় রাজিবকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, তিনি তখন অনলাইন জুয়াতেও যুক্ত ছিলেন।

অভিযানে রাজিবের কাছ থেকে Coolpad X100 K15 মডেলের একটি এবং Realme C53 (RMX3762) মডেলের একটি অ্যান্ড্রয়েড মুঠোফোন উদ্ধার করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অনলাইন জুয়া, বেটিং ও সাইবার অপরাধসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

রংপুরে অনলাইন জুয়ার টাকা লেনদেন, দুই মোবাইলসহ গ্রেপ্তার ১

Update Time : ০৩:১৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬