১২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পলাশ হত্যার বিচার দাবিতে রংপুরে মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ০৮:১৫:০১ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • ১৪ Time View

পলাশ হত্যার বিচার দাবিতে রংপুরে মানববন্ধন

রংপুর প্রতিনিধিঃ
রংপুর মহানগরের সাহেবগঞ্জ তিন মাথা মোড়ে পলাশ হত্যার বিচার দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) দুপুরে ভুক্তভোগী পরিবার, এলাকাবাসী ও সচেতন ছাত্রসমাজের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা বলেন, পলাশকে পরিকল্পিতভাবে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি দিতে হবে।

কর্মসূচিতে ‘খুনিদের ফাঁসি চাই, ফাঁসি চাই’, ‘পলাশ হত্যার বিচার চাই’—এমন বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এ সময় বক্তারা পলাশ হত্যার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, পলাশের মৃত্যুর ঘটনায় তার পরিবার অসহায় হয়ে পড়েছে। বিশেষ করে স্বজনদের পাশাপাশি ছোট্ট সন্তানের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

তাই কোনো প্রভাব বা চাপের কাছে নতি স্বীকার না করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা, স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Tag :
About Author Information

পলাশ হত্যার বিচার দাবিতে রংপুরে মানববন্ধন

Update Time : ০৮:১৫:০১ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬