রংপুরে ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে ১৯ জন গ্রেপ্তার
রংপুর প্রতিনিধিঃ
রংপুর মহানগর এলাকায় গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) নগরের বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করে।
শনিবার (২২,আগষ্ট) প্রেস বিজ্ঞপ্তির
আরপিএমপি সূত্রে জানা গেছে, গত ২৪,ঘন্টায় গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বিভিন্ন মামলার আসামি, মাদক কারবারি ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা রয়েছেন। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, মহানগর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা বলেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের সব ইউনিট সমন্বিতভাবে কাজ করছে।
গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
Reporter Name 









