১১:৫৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে অটোরিকশা চুরি ও চোরাই গাড়ি কেনাবেচার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৪:০০:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ৯ Time View

রংপুরে অটোরিকশা চুরি ও চোরাই গাড়ি কেনাবেচার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

রংপুর প্রতিনিধিঃ
অটোরিকশা চুরি ও চোরাই অটোরিকশা কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রংপুর মহানগর পুলিশের (আরপিএমপি) মাহিগঞ্জ থানার অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের সার্বিক দিকনির্দেশনায় মাহিগঞ্জ থানা-পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রংপুরের পীরগঞ্জ উপজেলার চাঁনপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে মো. আকাশ (২৫), তাজহাট থানার আরাজি তামপাট এলাকার মৃত আরাজি উদ্দিনের ছেলে মো. খলিল মিয়া (৪৫) এবং মাহিগঞ্জ থানার ধুমখাটিয়া এলাকার মৃত আকবর আলীর ছেলে মো. জাহাঙ্গীর আলম (৩৬)।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আকাশ ও খলিল মিয়াকে ২২ আগস্ট বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে মাহিগঞ্জ থানার খোর্দ্দ রংপুর এলাকায় মাহিগঞ্জ কলেজ রোডসংলগ্ন একটি দোকানের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। আর জাহাঙ্গীর আলমকে ২৩ আগস্ট সকাল ১১টার দিকে মাহিগঞ্জ থানার তালতলা মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার তিনজনকে যথাযথ পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধীদের আইনের আওতায় আনা এবং নগরবাসীর জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

রংপুরে অটোরিকশা চুরি ও চোরাই গাড়ি কেনাবেচার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

Update Time : ০৪:০০:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬