১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে বাড়ি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ; প্রশাসনের হস্তক্ষেপ কামনা

  • Reporter Name
  • Update Time : ০৯:১৩:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • ৫২ Time View

রংপুরে বাড়ি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ; প্রশাসনের হস্তক্ষেপ কামনা

রংপুর প্রতিনিধি:

রংপুর মহানগরীর কোতোয়ালী থানাধীন ২৫ নম্বর ওয়ার্ড পূর্ব শালবন নবীনগর এলাকার বাসিন্দা আঞ্জুমান আক্তার সিডনী তার বসতবাড়ি দখলের চেষ্টা, হামলা, মারধর ও লুটপাটের অভিযোগ তুলে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

বুধবার রংপুরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তিনি এসব অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে আঞ্জুমান আক্তার সিউলী বলেন, তিনি বৈধভাবে জমি ক্রয় করে ওই এলাকায় বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছিলেন। দীর্ঘদিন ধরে এলাকার ও বহিরাগত কিছু ব্যক্তি তাকে ও তার পরিবারকে নানা ধরনের হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচারও চালানো হচ্ছে বলে তিনি দাবি করেন।

তিনি অভিযোগ করেন, গত ৩ আগস্ট কোতোয়ালী থানা পুলিশের উপস্থিতিতে তার বাড়িতে তল্লাশি চালানো হয়। তবে তল্লাশিতে কোনো ধরনের মাদকদ্রব্য উদ্ধার হয়নি। এরপরও একটি পক্ষ তার বিরুদ্ধে অপপ্রচার অব্যাহত রাখে।

সাংবাদিক সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, একই দিনে একদল লোক সংঘবদ্ধভাবে তার বাড়িতে হামলা চালিয়ে তাকে ও পরিবারের সদস্যদের মারধর করে। এতে তিনি আহত হন এবং পরে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হতে হয়। এ সময় বাড়ির বিভিন্ন মালামাল লুটপাট করা হয়েছে বলেও তিনি দাবি করেন।

আঞ্জুমান আক্তার সিউলী বলেন, ঘটনার পর থেকে তিনি নিজ বাড়িতে স্বাভাবিকভাবে বসবাস করতে পারছেন না। বর্তমানে বাড়িটির সংস্কার কাজ শুরু করতে চাইলেও পুনরায় হামলা ও বাধার আশঙ্কা করছেন। এ কারণে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা এবং প্রয়োজনীয় আইনগত সহায়তা কামনা করেন।

সাংবাদিক সম্মেলনে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।

Tag :
About Author Information

রংপুরে বাড়ি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ; প্রশাসনের হস্তক্ষেপ কামনা

Update Time : ০৯:১৩:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬